মেহেরপুরের মুজিবনগরে যুবককে গলা কেটে হত্যা

admin
প্রকাশিত August 10, 2024
মেহেরপুরের মুজিবনগরে যুবককে গলা কেটে হত্যা

ডেস্ক রিপোর্ট: মেহেরপুরের মুজিবনগরে আলম হোসেন (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত মধ্যরাতে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়। নিহত আলম হোসেন মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের তারানগর গ্রামের আকবর আলীর ছেলে। স্থানীয়রা জানান, রাতের আঁধারে কে বা কারা আলম হোসেনের বাড়িতে প্রবেশ করে তার স্বয়ং কক্ষে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। তবে স্থানীয়দের ধারণা মাদক বেচাকেনা অর্থনৈতিক লেনদেনের কারণে এমন হত্যার ঘটনা ঘটতে পারে। বাগোয়ান ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী জানান, আলম হোসেনের নামে দুটি মাদক মামলা রয়েছে। সে মাদক কেনাবেচার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল। আলম হোসেন বিএনপি পরিবারের সন্তান। এলাকাবাসী ও আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সাথে অর্থনৈতিক লেনদেনের কারণে হত্যাকাণ্ডের শিকার হতে পারেন আলম। মুজিবনগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে, নিহতের লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সুত্র:এফএনএস ডটকম