শ্রীলঙ্কায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

admin
প্রকাশিত June 26, 2024
শ্রীলঙ্কায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডেস্ক রিপোর্ট: শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় মানকুলামে একটি লরির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৩ জন নিহত  হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মঙ্গলবার (২৫ জুন) রাতে উত্তরাঞ্চলীয় মানকুলামে  এই দুর্ঘটনা ঘটে। দেশটির পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে উত্তরাঞ্চলীয় শহর জাফনা থেকে রাজধানী কলম্বোর দিকে যাওয়ার পথে বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা দেয় লরিটি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীলঙ্কায় মোটরযান দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। ২০২৩ সালে শ্রীলঙ্কায় ২ হাজার ২০০টি প্রাণঘাতী সড়ক দুর্ঘটনায় ২ হাজার ৫৫৭ জনের মৃত্যু হয়েছে।

সুত্র: ইউএনবি ডটকম