ডেস্ক রিপোর্ট: কান্নায় ভেঙে পড়লেন এই মহাতারকা। যখন তিনি মাঠ ছাড়ছেন তখন কোপা আমেরিকার শিরোপা আর্জেন্টিনার পকেটে। হা ডি মারিয়ার কথা বলছে। তিনি আজ তার আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন। আর কখনো তাকে খেলোয়াড় হিসেবে মাঠে দেখা যাবে না। বিদায় বেলায় নিজে কেঁদেছেন, কাঁদিয়েছেন মাঠ ভরা দর্শকদেরও। অঝোরে কেঁদেছেন দীর্ঘ দিনের সঙ্গি বর্তমান ফুটবল বিশ্বের জাদুঘর লিওনেল মেসিও। জানা যায়, কোপা আমেরিকা শেষে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে ইতি টানার ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন আনহেল ডি মারিয়া। সবসময়ের মতোই আজও ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। ফলাফল ম্যান অব দ্য ফাইনালের পুরস্কারও পেলেন এই আর্জেন্টাইন।এর আগে ডি মারিয়াকে বিদায়ী বিশেষ জার্সি উপহার দেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। কলম্বিয়ার উগ্র সমর্থকদের কারণে ফাইনাল ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হয়নি। দেরিতে শুরু হলেও ম্যাচের উত্তাপ কমেনি বরং বেড়েছে। দু’দলের রোমাঞ্চকর লড়াই শেষে ৯০ মিনিটেও থাকে গোলশূন্য। সেই ডেডলক ভেঙেছে ম্যাচের ১১২তম মিনিটে। আসরের সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্টিনেজ নেমেছিলেন বদলি হিসেবে। সেই লাউতারোই ফাইনালে এনে দিলেন লিড। দুর্দান্ত এক শটে ভাঙলেন ডেডলক। মাঝমাঠ থেকে তাকে থ্রু বল পাঠিয়েছিলেন জিওভানি লো সেলসো। বদলি নামা এই মিডফিল্ডারের পাস খুঁজে নেয় মার্টিনেজকে। সেখান থেকে ঠাণ্ডা মাথার ফিনিশে বল জালে পাঠান লাউতারো মার্টিনেজ। আর তাতেই দীর্ঘ গোলের অপেক্ষার অবসান ঘটে আর্জেন্টিনার, আর তিক্ত হারের পথে এগোতে থাকে কলম্বিয়া। একমাত্র গোলটিই ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে।
সুত্র:যায়যায়দিন