টানা পঞ্চমবার গ্রেকো-রোমান কুস্তি বিশ্ব চ্যাম্পিয়ন ইরান

admin
প্রকাশিত September 5, 2024
টানা পঞ্চমবার গ্রেকো-রোমান কুস্তি বিশ্ব চ্যাম্পিয়ন ইরান

ডেস্ক রিপোর্ট:  ইরানের অনূর্ধ্ব-২০ গ্রেকো-রোমান কুস্তি দল বুধবার স্পেনে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছে। জাতীয় অনুর্ধ্ব-২০ ইরানি কুস্তি দল চারটি স্বর্ণ, একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক জিতে স্পেনের পন্টেভেদ্রায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে। ৫৫ কেজিতে আলী আহমাদি ওয়াফা, ৬০ কেজিতে মোহাম্মদ মেহেদি ঘোলামপুর, ৬৭ কেজিতে আহমেদরেজা মোহসেনেজাদ এবং ৭৭ কেজিতে আলীরেজা আবদেভালি চারটি স্বর্ণপদক জিতেছেন।

অন্যদিকে, আবুলফজল ফাথি জাঙ্গি ১৩০ কেজিতে রৌপ্য পদক এবং এরফান জারকানি ৬৭ কেজিতে ব্রোঞ্জ পদক জিতেছেন। এবার দিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে টানা পঞ্চমবার শিরোপা জয় করলো ইরান। সূত্র: মেহর নিউজ