পুলিশের গুলিতে ব্রাজিলের গোলরক্ষক আহত

admin
প্রকাশিত July 11, 2024
পুলিশের গুলিতে ব্রাজিলের গোলরক্ষক আহত

ডেস্ক রিপোর্ট: উরুগুয়ের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। সমর্থকদের মাঝে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এর মাঝেই ঘটেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। এক পুলিশ সদস্য প্রকাশ্যে ব্রাজিলের একটি ম্যাচে গোলরক্ষক র‌্যামন সুজাকে মাঠেই গুলি করেছেন । ম্যাচে গোলরক্ষক র‌্যামন সুজার দল ২-১ গোলে হারে। গুলিবিদ্ধ গোলরক্ষক র‌্যামন সুজাকে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার (১০ জুলাই) জোনাস দুয়ার্তে স্টেডিয়ামে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।জানা যায়, গ্রেমিও’র এক ফুটবলারকে ধাক্কা দিয়ে বসেন প্রতিপক্ষের একজন। পরে গোলরক্ষক সুজাও চড়াও হতে গেলে রাবার বুলেটে নিক্ষেপ করে পুলিশ।এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে, গ্রেমিও ক্লাব কর্তৃপক্ষ, গোইয়া রাজ্যের ক্রীড়া মন্ত্রণালয় ও প্রাদেশিক পুলিশ।বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে, প্রশাসনিক সব বিধি অনুসরণ করে কঠোরতার সঙ্গে এই ঘটনা তদন্ত করা হবে। এ কাজে পুলিশ যথাযথ আইন মেনে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে এবং একইসঙ্গে যাতে কেউ এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না করতে পারে, এমন আদেশও দেওয়া হয়েছে। পুলিশের দ্বারা সংঘটিত এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে ক্রীড়া মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ‘মিলিটারি পুলিশের এই ধরনের আচরণ নিরাপত্তা নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং তাদের পক্ষ থেকে যে কাউকে শারিরীকভাবে সুরক্ষা দেওয়ার নিশ্চয়তা দিতে হবে।’ অন্যদিকে, গুলি চালানো পুলিশকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে গ্রেমিও ক্লাব কর্তৃপক্ষ।

সুত্র:যায়যায়দিন