উত্তর কলকাতার কাশী বোস লেনে রাস্তা খুঁড়তেই উদ্ধার মহিলার পচাগলা দেহ

admin
প্রকাশিত July 13, 2024
উত্তর কলকাতার কাশী বোস লেনে রাস্তা খুঁড়তেই উদ্ধার মহিলার পচাগলা দেহ

ডেস্ক রিপোর্ট: উত্তর কলকাতার ব্যস্ত কাশী বোস লেনে রাস্তা খোঁড়ার সময় এক মহিলার পচাগলা দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেহটি কতদিন ধরে সেখানে রয়েছে এবং কিভাবে এই ব্যস্ত এলাকায় এসে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া গেছে যে দেহটি একজন মহিলার, যার বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। শনিবার দুপুর ৩টে ৪৫ মিনিট নাগাদ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ কাশী বোস লেন ও বিধান সরণির ক্রসিংয়ে রাস্তা খনন শুরু করে। খনন করতেই বেরিয়ে আসে মহিলার পচাগলা দেহ। দিন কয়েক আগেই জল সরবরাহের কাজের জন্য কলকাতা পুরসভা এই রাস্তাটি খুঁড়েছিল। সেই সময়েই দেহটি কীভাবে সেখানে এল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার দুপুরে এলাকায় একটি তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল। তারা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এসে দেহ উদ্ধার করে। এরপর ওই এলাকা ঘিরে দেওয়া হয়। গণপিটুনি রোধে উদ্যোগী কলকাতা পুলিশ, এলাকার বিশিষ্টজনেদের নিয়ে বৈঠকের নির্দেশ ,স্থানীয় বাসিন্দা বিনোদকুমার বারুই সংবাদমাধ্যমকে বলেন, “কিছু দিন আগে এই রাস্তা খুঁড়ে জল সরবরাহের জন্য কাজ হয়েছে। তারপর রাস্তায় মাটিচাপা দেওয়া হয়। ১০ তারিখ বৃষ্টি হলে হয়তো ধস নেমে ওই মহিলা পড়ে গিয়েছেন।” তিনি আরও জানান যে, পাশের গলিতেও ধস নেমে এরকম গর্ত হয়েছে। বিনোদকুমার অভিযোগ করেন, “হয়তো ঠিক করে কাজ করা হয়নি। শনিবার গন্ধ বের হচ্ছিল। পুলিশ এসে দেহ উদ্ধার করে। হয়তো দু’-তিন দিন ধরে দেহটি পড়ে ছিল।” এই ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং দেহটি কীভাবে সেখানে এল এবং মৃত্যুর কারণ জানতে চেষ্টা চালাচ্ছে।

সূত্র: খবর অনলাইন