পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তিন ঘণ্টায় শহরটিতে প্রায় ৩৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা রেকর্ড। আগের রেকর্ড ছিল ১৯৮০ সালের জুলাই মাসে। সেবার বৃষ্টি হয়েছিল ৩৩২ মিলিমিটার। অধিদপ্তরের উপপরিচালক ফারুক দার এএফপিকে বলেন, ‘আজকের বৃষ্টি রেকর্ড ভাঙার।’ এই পরিস্থিতিতে শহর কমিশনার জরুরি অবস্থা ঘোষণা করেছেন। পাশাপাশি আজকের জন্য অফিস ও স্কুল বন্ধ ঘোষণা করেছেন। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, তিন দিন ধরে দেশটির পাহাড়ি উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশটিতে বৃষ্টিতে ২৪ জনের মৃত্যু হয়েছে।