স্টাফ রিপোর্টার:
রায়নগরের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উদ্ঘাটন ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে সিলেটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় নগরীর মিরাবাজারস্থ হোটেল সুপ্রিমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নিহত এম এ সাহেবের পরিবারবর্গ ও সিলেটবাসীর উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ‘পিতা-মাতা হত্যার সুষ্ঠু তদন্ত চাই’ এবং ‘ন্যায়বিচার কারো দয়া নয়, এটি মানুষের জন্মগত মৌলিক অধিকার’ স্লোগান তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনের মূল বিষয় ছিল রায়নগরের ট্রিপল মার্ডারের রহস্য উদ্ঘাটন এবং ঘটনার পর্যালোচনা।
এ সময় নিহত এম এ সাহেবের পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।