পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত ও ইইউ প্রতিনিধিদের সাক্ষাৎ

admin
প্রকাশিত November 19, 2026
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত ও ইইউ প্রতিনিধিদের সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও ভারতের রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মানচিত্র দেখুন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকারে অংশ নেওয়া কূটনীতিকদের মধ্যে ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) ড. লিউ ইউইন এবং ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে সাক্ষাতের আলোচ্য বিষয় বা বিস্তারিত আলোচনার বিষয়ে কিছু জানানো হয়নি।