সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

admin
প্রকাশিত July 1, 2024
সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট: ঢাকায় সফররত ভারতীয় নৌবাহিনী প্রধান এডমিরাল দীনেশ কে ত্রিপাঠি সোমবার সেনা সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন| আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে| এতে বলা হয়, সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান ভারতীয় নৌবাহিনী প্রধানের সঙ্গে কুশল বিনিময় করেন। এডমিরাল দীনেশ কে ত্রিপাঠী বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করায় জেনারেল ওয়াকের-উজ-জামানকে অভিনন্দন জানান। এ সময় তারা দুই দেশের বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদারে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। সেনাপ্রধান তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার জন্য ভারতীয় নৌবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান। এর আগে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর নেতৃত্বে ভারতীয় নৌবাহিনীর চার সদস্যের একটি প্রতিনিধি দল চারদিনের রাষ্ট্রীয় সফরে গত ৩০ জুন ঢাকায় আসে। প্রতিনিধি দলটি ৫ জুলাই ভারতে ফিরে যাবে।

সুত্র: ইউএনবি ডটকম