বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি আরিফ

admin
প্রকাশিত November 28, 2026
বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি আরিফ

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এএইচ আরিফ, সাধারণ সম্পাদক পদে মো. নুরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে রুবেল আহমদ নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সিলেট নগরীর বারুতখানার একটি হোটেলে সংগঠনের সাংগঠনিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় বিদায়ী সভাপতি মোহিদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় সাংগঠনিক সভা শুরু হয়। এতে সংগঠনের সদস্যরা বক্তব্য দেন।

পরে দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনার ও সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশিক উদ্দিনের নেতৃত্বে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা ছিলেন সহকারী নির্বাচন কমিশনার মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) আতাউর রহমান পীর, নর্থ ইস্ট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ।

দুপুর ২টায় ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।

নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে ২৯ ভোট পেয়ে শাহ মো. কয়েছ আহমদ নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী দেওয়ান আরাফাত চৌধুরী পান ৮ ভোট। সহ-সভাপতি পদে জাবেদ এমরান ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী অমিতা সিনহা পান ১৮ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে ২৬ ভোট পেয়ে সুলাইমান আহমদ (সোহেল) নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাবুল খাঁন মুন্না পেয়েছেন ১১ ভোট।

কোষাধ্যক্ষ পদে রুবেল আহমদ ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আশরাফ উল্লাহ ইমন পেয়েছেন ১১ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. শাহীন আলম ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. আকমল হোসেন সুমন পেয়েছেন ১৭ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফরহান আহমদ চৌধুরী। তাঁর প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম পেয়েছেন ১৮ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোশাররফ হোসেন খাঁন অমিত। এছাড়া ২৫ ভোট পেয়ে সাইদুর রহমান এবং ২৪ ভোট পেয়ে তারেক আহমদ নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ গ্যাস লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহীন, গোয়াইনঘাট এম সাইফুর রহমান টেকনিক্যাল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল করিম আলো ও মুর্শেদ আহমদ মুকুল, জেলা বারের এপিপি অ্যাডভোকেট আল-আসলাম মুনিম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ও তছির আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।